ভারতে করোনায় মৃত্যু ছাড়াল ২০,০০০, সুস্থতার হার বেড়ে ৬১.১৩%

Tuesday, July 07, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ভারতে করোনাভাইরাস মৃতের সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে গেল। একইসঙ্গে সুস্থতার হার ৬১ শতাংশের গণ্ডি পার করল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সাকল আটটা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৯,৬৬৫। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ২২,২৫২ জন আক্রান্তের হদিশ মিলেছে। অর্থাৎ টানা পাঁচ দিন আক্রান্তের সংখ্যা ২০,০০০ পার করেছে। ওই পাঁচ দিনে দেশে ৯৪,১২১ জন আক্রান্তের হদিশ মিলেছে। তবে গত দু'দিনের তুলনায় নয়া সংক্রমিতের সংখ্যা কিছুটা কমেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য করলেও মঙ্গলবার সকালে মৃতের সংখ্যা ২০,০০০-এর গণ্ডি পার করেছে। আপাতত ভারতে ২০,১৬০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৬৭ জন মারা গিয়েছেন। সোমবারের তুলনায় দৈনিক মৃতের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আবার মৃত্যুর হারও কমেছে। সপ্তাহখানেক আগে মৃত্যুর হার তিন শতাংশ ছিল। মঙ্গলবার তা কমে ২.৮ শতাংশে ঠেকেছে। তারইমধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫,৫১৫ জন করোনা আক্রান্ত সেরে উঠেছেন। তার জেরে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯,৯৪৭। স্বভাবতই সুস্থতার হারও বেড়েছে। আপাতত দেশে সুস্থতার হার ৬১.১৩ শতাংশ। এদিকে, ভারতের তৃতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখের গণ্ডি ছাড়িয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীতে আক্রান্ত হয়েছেন মোট ১০০,৮২৩ জন। ইতিমধ্যে মহারাষ্ট্র এবং তামিলনাড়ু সেই উদ্বেগজনক মাইলস্টোন পার করেছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator