খবরটি শুনুন
অডিও সংস্করণ
খড়িবাড়ি, ১১ জুলাই: শুক্রবার গভীর রাতে খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জের হাতিডোবা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, জোটাই সরকারের শ্বশুরবাড়ির লোকজন এদিন গাড়িতে করে এসে এই খুনের ধ্বংশলীলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীদের দ্বারা আটক হন এবং পরে তাদের খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়। ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনায় মৃত্যু হয়েছে জোটাই সরকার ও তাঁর দাদার শিশুর। পাশাপাশি আহত হয়েছেন আরো তিনজন। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তরা জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।
