বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার, বিজেপির অভিযোগ খুন করা হয়েছে

Monday, July 13, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
উত্তর দিনাজপুর: বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁরই বাড়ির কাছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরে। বিজেপি বিধায়কের মৃত্যু নিয়ে এলাকাতে শুরু হয়েছে উত্তেজনা।

জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের হেমতাবাদের সংরক্ষিত আসনের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃতদেহ তাঁর বিন্দালে গ্রামের বাড়ির কাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। বিজেপি বিধায়কের মৃতদেহ দেখার পর এলাকাবাসীরা স্পষ্ট মতামত দিয়েছেন যে প্রথমে খুন করা হয় তার পর সেই মৃতদেহকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে ঘটনাটি আসলে কি ঘটেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। খুন নাকি বিজেপি নেতা আত্মহত্যা করেছে যা সঠিক ভাবে জানা যায়নি।

বিজেপির অভিযোগ এলাকবাসিদের মত অনুসারে তাঁদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে খুন করার পরেই ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। উল্লেখ্য, গত বছর দেবেন্দ্র নাথ রায় বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০১৯ এর মে তে তিনি শুভ্রংশু রায়, তুষার কান্তি ভট্টাচার্য এবং ৫০ জনের বেশি কাউন্সিলর বিজেপি নেতা মুকুল রায় এবং কৈলাশ বিজয়বর্গীয়য়ের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator