খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাষ্ট্রপতি ভবনের তরফে বৈঠকের একটি ছবি টুইট করা হয়। সেখানে বলা হয়েছে, প্রায় ৩০ মিনিট ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন রাষ্ট্রপতি। জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
খবর সারাদিন ব্যুরো: দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে দীর্ঘ লড়াই চলছে। টানা লকডাউনের শেষে আনলক পর্বে বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিললেও দেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে সীমান্তে ভারত-চিন সংঘাতের পরিস্তিতি। চিন্তা পাকিস্তনকে নিয়েও। এমন আবহেই রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাইসিনা হিলসের পক্ষে জানানো হয়েছে এদিনের আলোচনায় জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু ছিল।
রাষ্ট্রপতি ভবনের তরফে বৈঠকের একটি ছবি টুইট করা হয়। সেখানে বলা হয়েছে, প্রায় ৩০ মিনিট ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন রাষ্ট্রপতি। জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে ঠিক কী কী বিষয়ে আলোচনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
