“আগামী নির্বাচনে বিজেপির সরকারের পতন নিশ্চিত,” মন্তব্য মৌসমের

Wednesday, July 08, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
২০১৯ সালে মানুষ ভুল করে ভোট দিয়েছে বিজেপিকে যেটা এখন বুঝতে পারছে। তাই আগামী নির্বাচনে বিজেপির সরকারের পতন নিশ্চিত। শুধু তাই নয় এই সরকার পুরোপুরি ব্যর্থ। মঙ্গলবার দুপুরে মালদা টাউন স্টেশনের বাইরে রেলের বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে তীব্র মন্তব্য করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর।

নেত্রী ছাড়াও এ দিন উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অম্লানবদনে প্রাক্তন কাউন্সিলার নরেন্দ্রনাথ তেওয়ারি শুভদীপ সান্যাল সহ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি সরকার সহ অন্যান্য নেতা নেত্রীরা। অবস্থান বিক্ষোভ সমাবেশের পর কেন্দ্রীয় রেল মন্ত্রী তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হয় মালদা রেলওয়ে স্টেশনের বাইরে।

জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর হুঁশিয়ারি দিয়ে জানান, “কোনওমতেই রেলকে বেসরকারিকরণ করতে দেওয়া যাবে না। এর জন্য তৃণমূল কংগ্রেস আগামীদিনে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator