খবরটি শুনুন
অডিও সংস্করণ
জলপাইগুড়ি জেলার ক্রান্তীর চ্যাংমারিতে কয়েক ঘন্টা আগে এক দুর্ভাগ্যজনক নৌকা ডুবিতে নিখোঁজ হয়েছিল ৭ জন। জেলা প্রসাশন এবং পুলিশ সুপারের সাথে কথা বলে পর্যটন মন্ত্রী গৌতম দেব দ্রুত উদ্ধারের কাজ শুরু করতে বলে ঘটনাস্থলে পরিদর্শনে পৌছান । ঘটনাস্থলে পৌঁছে উনি বলেন নৌকাডুবিতে নিখোঁজ ৭ জনকেই উদ্ধার করা হয়েছে । সবাই সুস্থ আছেন। ৭ জন উদ্ধার হওয়াতে খুশি এলাকাবাসী এবং ধন্যবাদ জানান মন্ত্রীর প্রচেষ্টাকে।

