খবরটি শুনুন
অডিও সংস্করণ
বেলাকোবা,১২জুলাই : রবিবার বেলাকোবায় সাফাই কর্মী, স্বাস্থ্যকর্মী, এক্স আর্মি, করোনা যোদ্ধাদের সংবর্ধনা দিলেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায় ও জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী। এদিন সংবর্ধনা সভার পাশাপাশি প্রধানমন্ত্রীর চিঠি বিলি করা হয় বিজেপির পক্ষ থেকে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ কলোনির বিভিন্ন এলাকায়। এদিন এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্তী, সম্পাদক তপন রায়, জলপাইগুড়ি কিষাণ মোর্চা সভাপতি নকুল দাস, উত্তর মন্ডল সভাপতি অনিল বর্মন,সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার ঘোষ মন্ডল সহ সভাপতি তপন রায়, সম্পাদক বাপি চক্রবর্তী সহ জেলা ও মন্ডল নেতৃত্ব।
