বিয়ের ২ বছর পর স্ত্রীকে বাড়িতে তুলতে অস্বীকার স্বামীর, অভিযোগ স্ত্রীয়ের - Khabar Saradin

Sunday, July 12, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
শিলিগুড়ি: প্রায় দুবছর আগে বিয়ে হয়, তবে এখন স্ত্রীকে ঘরে তুলতে অস্বীকার করছেন স্বামী। এমনই অভিযোগ তুললেন পূর্ব মিলনপল্লীর বাসিন্দা মমতা চক্রবর্তী। তিনি জানান, দুবছর আগে মিলনপল্লীর বাসিন্দা সঞ্জয় চক্রবর্তীর সাথে তার বিয়ে হয়। এরপর তারা একসাথেই ছিলেন। তবে কোনোদিন শ্বশুড়বাড়িতে নিয়ে যায়নি তার স্বামী।

জানা গেছে, দুজনেরই এটা দ্বিতীয় বিবাহ। দুই বছর পর এখন মমতাদেবী শ্বশুরবাড়িতে প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেয় তার স্বামী। সেইসঙ্গে সমস্ত সম্পর্ক অস্বীকার করেন বলে অভিযোগ স্ত্রীয়ের।

এরপরই বিষয়টি নিয়ে মমতাদেবী শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে সঞ্জয় বাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator