ফেসবুকের নিয়ে এলো Messenger Rooms-এ একসঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন ৫০ জন

Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
এবার ফেসবুক আপনার জন্য নিয়ে এলো নতুন ফিচার। আপনার নিজস্ব ডিজিটাল রুম। যেখানে থাকবেন আপনার পছন্দের মানুষেরা, আপনার বন্ধু-বান্ধব এবং পরিবারের লোকজন। এবার ফেসবুক আপনাকে করে দিচ্ছে একটা ডিজিটাল আড্ডাঘর। শেষ আপডেটেই যুক্ত হয়েছে এই নতুন ফিচার।

করোনার আবহে মানুষ এখন গৃহবন্দী। এমনকি প্রিয়জনদের সাথে দেখা করা বা জমিয়ে আড্ডা মারাও দুস্কর হয়ে উঠেছে। কিন্তু এই নতুন ফিচারের সাহায্যে এবার সবই সম্ভব। যদিও গত বছর মে মাসেই প্রথম ফেসবুকের এই আপডেটের খবর পাওয়া গেছিল।

মঙ্গলবার থেকেই ভারতের বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীর কাছে পৌঁছে গেছে এই আপডেট। আর তারপর থেকে হঠাৎই এই ফিচার ঘিরে তৈরি হয়েছে মানুষের উন্মাদনা। এই ফিচারটি অনেকটা জুম অ্যাপের মতোই কাজ করবে। তবে এর জন্য থাকতে হবে মেসেঞ্জার অ্যাপও। ক্রিয়েট রুমে গিয়ে আপনার পছন্দের বন্ধুদের ইনভাইট করতে পারবেন এই রুমে। আর তারপর সেখানেই করা যাবে গ্রুপ ভিডিয়ো কলও।
Advertisement