চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু নরেন্দ্র মোদির কোনও কলঙ্ক নেই: জয় ব্যানার্জি

Sunday, August 30, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রবিবার বাগনানের খাদিনানে বৃক্ষরোপণ মাক্স বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে এসে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায় বলেন নরেন্দ্র মোদির সম্পর্কে যতই বিরোধীরা মানুষের মনে বিষ ঢালার চেষ্টা করুক না কেন তাতে কোনও লাভ হবে না।

ভারতবাসীর হৃদয়ে নরেন্দ্র মোদি যে জায়গা করে নিয়েছেন সেই জায়গা থেকে তাকে কেউ টলাতে পারবে না। তিনি ছয় বছরে যে কাজ করেছেন তাতে তার গায়ে একটুও কলঙ্কের দাগ কেউ লাগাতে পারেনি। চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু নরেন্দ্র মোদির কোনও কলঙ্ক নেই।’

এদিন জয় বলেন, ‘ভারত একটা লুট হওয়া দেশ। প্রথমে মোঘলরা লুট করেছিল তারপর ইংরেজরা লুট করেছিল আর স্বাধীনতার পর কংগ্রেস দেশকে লুট করেছিল। সেই লুট হওয়া দেশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেকটাই এগিয়ে নিয়ে গেছেন’ বলে দাবি করেন জয় বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর মা এখনো অটো করে গিয়ে সরকারি হাসপাতালে নিজের চিকিৎসা করান এমনকি তার দাদাও এখনো অটো চালান‌ সুতরাং নরেন্দ্র মোদির বিরুদ্ধে কেউ কোনো রকম অভিযোগ তুলতে পারবেন না।

জয় বলেন, ‘ভারতবাসী সৌভাগ্যবান যে নরেন্দ্র মোদির মতো একজন প্রধানমন্ত্রীকে পেয়েছে। তিনি বলেন দেশের ১৪/১৫ টা আজ যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে উন্নতি হচ্ছে আর বাংলায় অবনতি হচ্ছে। আর সেই কারণে আগামী বিধানসভা নির্বাচনে সকলের বিজেপির পতাকা হাতে তুলে নেয়া উচিত বলে দাবি করেন জয়।

তিনি বলেন, এতদিন সমস্ত রাজনৈতিক দলকে পরীক্ষা করে দেখা হয়ে গেছে। সবার ঢোল ফেটে গেছে এবার বিজেপির পালা। জয় বলেন নিজেদের উন্নতি সুখ-সমৃদ্ধি শান্তি এবং ভালো চিকিৎসার জন্য বিজেপির ক্ষমতায় আসাটা খুব জরুরী। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর মানুষ সভায় উপস্থিত হয়েছিলেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator