খবরটি শুনুন
অডিও সংস্করণ
চাকরিপ্রার্থীদের জন্য এবার সুখবর দিল কেন্দ্র। প্রথমেই দীর্ঘ ৩৫ বছর পরে জাতীয় শিক্ষানীতির আমূল পরিবর্তন করে দেশকে উন্নতির পথে আরো একধাপ এগিয়ে নিয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার।
এবার কর্মক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রেও মোদী সরকার আনছে বড়সড় পরিবর্তন ৷ চাকরি ক্ষেত্রে বদলে যেতে চলেছে নিয়োগের সমস্ত নিয়মকানুন। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে প্রস্তাবিত ন্যাশনাল রিক্রুইটমেন্ট এজেন্সি গঠনের জন্য অনুমোদন দিল নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা ৷সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন যে, দেশে চাকরি প্রার্থী নিয়োগের জন্য ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গঠন করা হতে চলেছে। যোগ্য চাকরিপ্রার্থীরা এর ফলে যথেষ্ট সুবিধা পাবেন। এতদিন নন-গেজেটেড বিভিন্ন পদে আলাদা আলাদা করে পরীক্ষা নেওয়া হতো। কিন্তু এবার ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি মাধ্যমে একটি পরীক্ষা নেওয়া হবে যার নাম কমন এলিজিবিলিটি টেস্ট। এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন শূন্যপদে ও পাবলিক সেক্টর ব্যাঙ্কে যোগ্য কর্মপ্রার্থীদের নিয়োগ করা হবে ৷
সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন যে, দেশে চাকরি প্রার্থী নিয়োগের জন্য ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গঠন করা হতে চলেছে। যোগ্য চাকরিপ্রার্থীরা এর ফলে যথেষ্ট সুবিধা পাবেন। এতদিন নন-গেজেটেড বিভিন্ন পদে আলাদা আলাদা করে পরীক্ষা নেওয়া হতো। কিন্তু এবার ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি মাধ্যমে একটি পরীক্ষা নেওয়া হবে যার নাম কমন এলিজিবিলিটি টেস্ট। এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন শূন্যপদে ও পাবলিক সেক্টর ব্যাঙ্কে যোগ্য কর্মপ্রার্থীদের নিয়োগ করা হবে ৷
এই পরীক্ষায় প্রাপ্ত নম্বর দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর ও পাবলিক সেক্টর ব্যাংক শূন্য পদ পূরণ করা হবে। এর ফলে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরীক্ষার জন্য বারংবার পরীক্ষার আয়োজন করার যে খরচ তার থেকে মুক্তি পাবে। চাকরিপ্রার্থীরাও বার বার পরীক্ষার ফর্ম ফিলাপ, পরীক্ষা দিতে বিভিন্ন কেন্দ্রে ছুটে যাওয়া এমন হয়রানি থেকে মুক্তি পাবেন ৷
