কেরলে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, দু’টুকরো হয়ে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, মৃত দুই পাইলট সহ ১৫

Saturday, August 08, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
তিরুঅনন্তপুরম: মর্মান্তিক ঘটনা। দুবাই থেকে ভারতগামী এয়ার ইন্ডিয়ার বিমান রানওয়েতে নামার সময় পিছলে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ ঘটনাটি ঘটেছে কেরলের কোজিকোড়ের কারুপুর আন্তর্জাতিক বিমানবন্দরে।

শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ কারুপুর বিমানবন্দরে ১৯০ জনকে যাত্রী নিয়ে নামার সময় পিছলে যায় বিমানটি। এই ঘটনায় দু’জন পাইলট-সহ কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। ‘বন্দে ভারত মিশনে’র আওতায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীবাহী বিমানটি বিদেশ থেকে ফিরছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নামার সময় একাধিকবার ধাক্কা খেয়ে এয়ারক্র্যাফটের মূল অংশ ফিউসলেজ ভেঙে দু’ভাগ হয়ে যায় বিমানবন্দরে। যার নম্বর AXB1344,B737৷

ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতির খোঁজ নিচ্ছেন তিনি। তবে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কেরালায় বিমান দুর্ঘটনায় টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ”কেরালার মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছি। সবরকম সাহায্য় করা হচ্ছে”। একইসঙ্গে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন নমো। আহতদের দ্রুত আরোগ্য় কামনা করেছেন।

শুক্রবার সন্ধ্যায় কোঝিকোড় বিমানবন্দরে রানওয়েতে অবতরণ করার সময় বিপর্যয় ঘটে। জানা যাচ্ছে, দুবাই থেকে কোঝিকোড় ফিরছিল এই বিমানটি। বিমানে ১৭৪ জন যাত্রী, ১০ শিশু, ২ পাইলট ও ৫ কেবিন ক্রু ছিলেন বলে উড়ানসংস্থা জানিয়েছে। অসামরিক বিমান মন্ত্রক (ডিজিসিএ) সূত্রে জানা যাচ্ছে, “একটি খাদে পড়ে যায় বিমানটি। ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছে। অনেকে বেঁচে গিয়েছেন”। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শুক্রবার রাত ৮টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবল বৃষ্টির জেরে রানওয়েতে অবতরণের সময় পিছলে যায় বিমানটি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বিমানটির পাইলটের মৃত্যু হয়েছে। সহ-পাইলট গুরুতরভাবে জখম হয়েছেন। দুর্ঘটনাস্থলে ধোঁয়া দেখতে পাওয়া যায়।


এই ঘটনার পর সংযুক্ত আরব ও আমিরশাহির তরফের ভারতীয় দুতাবাস জরুরি হেল্পলাইন নম্বর চালু করে। এবং তাঁরা শোক প্রকাশ করে জানায়, ” এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট নম্বর এIX 1344 , দুবাই থেকে কারিপুর যাত্রা পথ ছিল। রানওয়েতে অবতরণের পর পিঁছলে যায় এবং ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আমরা সব যাত্রীদের সুস্থতা কামনা করি। যাত্রী এবং বিমানে থাকা সকলের পরবর্তী খোঁজ পাওয়া যাবে আমাদের হেল্প লাইন নম্বর, 056 546 3903( ০৫৬ ৫৪৬ ৩৯০৩), 0543090572 (০৫৪৩০৯০৫৭২), 0543090572(০৫৩০৯০৫৭২), 0543090575 (০৫৪৩০৯০৫৭৫)”।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে জরুরি হেল্পলাইন নম্বর চালু করেছে আরব আমিরশাহির সারজাতে। এখানেও পাওয়া যাবে জরুরি তথ্য। (00971 6 5970303) ০০৯৭১৬৫৯৭০৩০৩ তাঁদের নম্বর। তবে এখনও আহতদের পুরো তথ্য পাওয়া যায়নি, বাড়তে পারে আহত এবং নিহতের সংখ্যা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator