নদী থেকে অবৈধ ভাবে বালিপাথর তোলা কোনো মতে বরদাস্ত করা যাবে না: গৌতম দেব

Friday, August 28, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
শিলিগুড়ি , ২৮ অগাস্ট : নদী চুরি হয়ে যাবার অভিযোগও সামনে এসেছে । তিনি জানান কোথাও কোথাও নদী পরিমাণ সংকীর্ণ হয়ে গেছে । কোথাও কোথাও অবৈধ নির্মাণ হচ্ছে । আবার কোথাও খাটাল হয়েছে । এই সব কারণে আজ নদী দূষিত হয়ে ভয়ঙ্কর অবস্থাতে পৌঁছে গেছে ।

রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব আজ স্পষ্ট ভাষায় জানান নদীগুলি থেকে অবৈধ ভাবে বালু ও পাথর তোলা কোনো মতে বরদাস্ত করা যাবে না । তিনি বলেন ইদানিং নদীগুলি থেকে অবৈধ ভাবে বালি পাথর তোলার অভিযোগ এসেছে । তিনি জানান অভিযান চালিয়ে কিছু গাড়িও আটক করা হয়েছে । এর বিরুদ্ধে অভিযান চালানো হবে ।

পযটন মন্ত্রী বলেন তিনি দার্জিলিং এর জেলাশাসক কে পুলিশ ও প্রশাসন এর সাথে এই ব্যাপারে কথা বলার অনুরোধ জানিয়েছেন । পাশাপাশি জলপাইগুড়ি এসপি কেও এই ব্যপারে চিঠি দেওয়া হয়েছে । তিনি বলনে প্রশাসনিক অবধিকারিকদের এই ব্যপারে করা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator