গুজরাতে কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন

Thursday, August 06, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
মর্মান্তিক ঘটনা গুজরাতের আমদাবাদের কোভিড হাসপাতালে।

ভোররাতে আগুন লাগে হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে। ঝলসে যান আট কোভিড রোগী। সঙ্কটাপন্ন অবস্থায় তাঁদের চিকিৎসাও শুরু হয়, কিন্তু বাঁচানো যায়নি। মৃতদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা।

ঘটনা ঘটেছে নভরঙ্গপুরার শ্রে হাসপাতালে। বেসরকারি এই মাল্টিস্পেশালিটি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে।

সূত্রের খবর, ভোর রাত ৩টে নাগাদ হাসপাতালের আইসিইউ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রথম খেয়াল করেন হাসপাতালের রক্ষীরা। জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আইসিইউ ও তার আশপাশের ওয়ার্ডগুলিতে। আতঙ্কে চেঁচামেচি শুরু হয়ে যায়। খবর যায় দমকলে।

আইসিইউ থেকে রোগীদের উদ্ধারের আগেই পুড়ে যান আটজন। হাসপাতাল সূত্রে খবর, শরীরের অর্ধেকের বেশি ঝলসে গিয়েছিল। দ্রুত তাঁদের চিকিৎসাও শুরু করা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। আজ, বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে আটজনেরই।

আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। সূত্রের খবর, ৩৫ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator