খবরটি শুনুন
অডিও সংস্করণ
বেলাকোবা, ৬ আগস্ট: আতঙ্কে রয়েছে সারা বিশ্ববাসী। আর সে আতঙ্কের নাম করোনা ভাইরাস, আর সেই ভাইরাসের নাম উঠেছে বেলাকোবার খাতায়ও। তাই ভাইরাসের সংক্রমণ রক্ষার্থে, এদিন স্টেশন কলোনি ও বেলাকোবা বাজার সংলগ্ন এলাকায় DYFI রাজগঞ্জ লোকাল কমিটির উদ্যোগে, জীবাণু নাশক স্প্রে করা হয়। জলপাইগুড়ি DYFI জেলা কমিটির সদস্য দেবব্রত রায় জানান, DYFI সদস্য হিসেবে একাজ আমরা নিজেদের কর্তব্য হিসেবে মনে করি। এই করোনা মহামারী সময় দুই সরকার দড়ি টানাটানি করছেন সাধারণ মানুষের জীবন নিয়ে। সাধারণ মানুষের যা চাহিদা তা পূরণ করছেন না দুই সরকারই (রাজ্য সরকার ও কেন্দ্র সরকার) । এছাড়াও DYFI এর জেলা কমিটির সদস্য দেবব্রত রায় জানান আমরা এর আগেও অনেক কর্মসূচি নিয়েছি, আজকে বেলাকোবায় এই কর্মসূচি নিয়েছি এবং এ ধরনের কর্মসূচী আমরা চালিয়ে যাবো। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য দেবব্রত রায়, লোকাল কমিটির সদস্য সুব্রত দাস, শিকারপুর ইউনিট কমিটির সম্পাদক কর্ম রায়, দয়াল রায়, বুলন রায় প্রমুখ।
