খবরটি শুনুন
অডিও সংস্করণ
শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বর: সারাদেশে যখন করোনা মহামারী সেই করোনা মহামারীর যোদ্ধা হিসেবে চিহ্নিত অনেকে তার মধ্যে রয়েছে ডক্টর, নার্স, পুলিশকর্মী, সাফাইকর্মী এবং তার সাথে হাত রয়েছে সাধারণ মানুষেরও, এদের মধ্যেও করোনা যোদ্ধা হিসেবে সাধারণ মানুষের সুবিধার্থে কাজ করেই যাচ্ছে সাংবাদিকেরাও, সম্প্রীতি করোনাকালে, করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন শিলিগুড়ির দুই প্রবীণ সাংবাদিক রোহিত বসু এবং উদয় চন্দ্র ঝা । এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এই দুই প্রবীণ সাংবাদিক-এর আত্মার শান্তি কামনা করে স্মরণসভার আয়োজন করা হয়। উপস্থিত সকল সাংবাদিকেরা তাদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। উপস্থিত সকল সাংবাদিকেরা এই দুই প্রবীণ সাংবাদিকের জীবন নিয়ে আলোকপাত করেন। উপস্থিত ছিলেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অংশুমান চক্রবর্তী সহ শিলিগুড়ির বিশিষ্ট সাংবাদিকেরা।
