খবরটি শুনুন
অডিও সংস্করণ
এর আগে সুশান্ত সিং রাজপুত এর (Sushant Singh Rajput) পরিবারের আইনজীবী বিকাশ সিং (Bikash Singh) বারংবার দাবি করে এসেছেন যে তাকে এইমসের (AIIMS) এক চিকিৎসক জানিয়েছেন যে অভিনেতাকে গলা টিপে মারা হয়েছে। কিন্তু এইমসের ফরেনসিক বিশেষজ্ঞ (Forensic Team) টিমের প্রধান স্পষ্ট জানিয়ে দিলেন যে এই দাবি যথার্থ নয়।
ডক্টর সুধীর গুপ্ত জানিয়েছেন যে বাইরে থেকে গলায় দাগ দেখে কিছু বোঝা যায় না। এখনো পর্যন্ত তাদের ফরেনসিক টীম কোনরকম সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এই ব্যাপারে যেন সুশান্তের পরিবার এবং সাধারণ মানুষ একটু ধৈর্য ধরেন। হোমিসাইড বা সুইসাইডের ক্ষেত্রে গলায় কোন কিছুর দাগ দেখে কোন সিদ্ধান্তে উপনীত হওয়া খুব মুশকিল।চিকিৎসকরাই এটি করতে হিমশিম খান, সেখানে সাধারণ মানুষ তো এগুলি সঠিকভাবে নির্ধারণও করতে পারবেন না। একমাত্র ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমেই গোটা ঘটনাটির সত্য উদঘাটনঘটন করা সম্ভব।
সুশান্তের বাবা রিয়া চক্রবর্তী ও তার পরিবারের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়া এবং আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু বিকাশ সিং মনে করেন যে খুব শীঘ্রই এই মামলা আর্থিক তছরূপ থেকে খুনের মামলায় পরিণত হওয়া উচিত। সিবিআই কেন এটা করছে না তিনি তা বুঝতে পারছেন না। এইমসের চিকিৎসক তাঁকে ইতিমধ্যেই জানিয়েছেন যে এটি গলা টিপে হত্যা, আত্মহত্যা নয়, বলেই তিনি দাবি করেন। টুইটারে এই বিষয়ে তিনি লিখেছেন এবং দিদি শ্বেতা এই টুইট শেয়ার বলেন যে এত দিন ধরে ধৈর্য রেখেছি, আর কতদিন সময় লাগবে সত্যি উদঘাটন হতে।
কিন্তু এইমসের ফরেনসিক টীম জানিয়ে দিয়েছে যে এই ঘটনা খুন কীনা পুরোপুরি ফরেনসিক পরীক্ষা করার আগে বলা কঠিন। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলার রহস্য উদঘাটনে এইমসের ফরেনসিক রিপোর্ট কী রিপোর্ট দেয় তার দিকেই অধীর আগ্রহে তাকিয়ে গোটা দেশ।
