পাবজি নিষিদ্ধ হওয়ার একদিন পরেই! নতুন মাল্টি-প্লেয়ার গেম ‘ফৌজি’র ঘোষণা করলেন অক্ষয়কুমার

Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
শুক্রবার বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) ‘ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড-গার্ডস’ বা ফৌজি (FAU-G) নামের একটি মাল্টি প্লেয়ার অ্যাকশন গেমের ঘোষণা করলেন।

টুইটারে অক্ষয়কুমার নতুন এই গেমটির ঘোষণা করেন। বেঙ্গালুরু-ভিত্তিক একটি মোবাইল গেমস এবং ইন্টারেক্টিভ বিনোদন সংস্থা এন-কোর এটি তৈরি করেছে।

আশা করা হচ্ছে, আগামী অক্টোবরের মধ্যেই গেমটি খেলোয়াড়দের হাতে চলে আসবে। এর প্রথম পর্যায়টি গালওয়ান উপত্যকার প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। গেমটি যৌথ ভাবে পৃষ্ঠপোষণায় রয়েছেন অক্ষয় কুমার, ব্যাডমিন্টন খেলোয়াড় পুল্লেলা গোপীচাঁদ এবং ভারত সরকার।

অক্ষয় টুইটারে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে এই নতুন গেমটি নিয় তিনি গর্বিত। এই গেমে যেমন বিনোদন থাকবে, তেমনই খেলোয়াড়রা দেশের বীর সেনানীদের আত্মত্যাগের বিষয়েও জানতে পারবেন। এর থেকে প্রাপ্ত ২০ শতাংশ আয় ‘ভারত কে বীর’ ট্রাস্টে দেওয়া হবে। এই তহবিল থেকে ভারতের বীর সেনানীদের পরিবারকে সহায়তা করা হয়।

ফৌজি অ্যান্ড্রয়েড এবং আইওএস- দু’টি প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।

উল্লেখ্য, সম্প্রতি ভারত (India) সরকার জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজি-সহ ১১৮টি চিনা অ্যাপ (Chinese App) নিষিদ্ধ করার কয়েক ঘণ্টায় মধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করল চিন (China)। গত বুধবার কেন্দ্রীয় সরকার চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণার পরই দিনই চিনের বাণিজ্যমন্ত্রক এ প্রসঙ্গে তীব্র বিরোধিতা করেছে।
Advertisement