হাথরাস গণধর্ষণে অভিযুক্তদের কড়া শাস্তির ডাক প্রধানমন্ত্রীর। বিচারের আশ্বাস দিয়ে সিট গঠন যোগী সরকারের

Wednesday, September 30, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
যোগী–রাজ্যে একের পর এক ধর্ষণ। আর প্রত্যেকটি মামলায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ গোটা দেশ। উত্তরপ্রদেশের যোগী সরকারের দিকে আঙুল তুলেছেন সাধারণ মানুষ থেকে বিরোধীরা। এবার তাই নড়েচড়ে বসল রাজ্যের বিজেপি সরকার।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানালেন, প্রধানমন্ত্রী মোদি অভিযুক্তদের কড়া শাস্তির ডাক দিয়েছেন। অপরাধের তদন্তের জন্য তিন সদস্যের প্যানেল তৈরি হয়েছে। তদন্তকারী বিশেষ দলের নেতৃত্বে থাকবেন পুলিশের ডিআইজি চন্দ্রপ্রকাশ, আইপিএস অফিসার পুনম এবং গৃহসচিব ভগবান স্বরূপ। সাত দিনের মধ্যে সেই প্যানেল রিপোর্ট জমা দেবে। ফাস্ট ট্র‌্যাক কোর্টে দ্রুত মামলার নিষ্পত্তির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী।

১৪ সেপ্টেম্বর মা, ভাইয়ের সঙ্গে হাথরাসের ক্ষেতে কাজ করতে গেছিলেন ২০ বছরের দলিত তরুণী। গলায় ওড়না বেঁধে বাজরার ক্ষেতে টেনে নিয়ে যায় চার যুবক। সকলেই উচ্চবিত্ত। সেখানে গণধর্ষণ করে। মেরে হাড় গুঁড়িয়ে দেয়। জিভ কেটে নেয়। পঙ্গু হয়ে আইসিইউ–তে শুয়ে ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন তিনি। মঙ্গলবার লড়াই শেষ হয় তাঁর। দিল্লির সফদরজং হাসপাতালে মারা যান।
মঙ্গলবার রাত আড়াইটায় পরিবারের সদস্যদের বাড়িতে বন্ধ করে তরুণীর শেষকৃত্য করে দেয় পুলিশ। জোরজবরদস্তি। সেই নিয়ে পুলিশের দিকে আঙুল তুলেছেন পরিবারের সদস্যরা। ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট থেকে সাধারণ মানুষ। পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোন মানেনি। জানিয়েছে, অভিযুক্ত চার জনকে দ্রুত জেলে পাঠানো হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator