খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ, ৭ সেপ্টেম্বরঃ নাবালিকা নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বয়স্ক দাদুর বিরুদ্ধে, ক্ষোভ এলাকাবাসী । সূত্রের খবর রাজগঞ্জের সন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের নবগ্রামের ঘটনা । জনগিয়েছে এলাকার স্থানীয়রা কয়েক কিলোমিটার ধাওয়া করে ‘গুণধর’ দাদুকে ধরার পর গণধোলাই দেন। রাজগঞ্জ থানার পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সূত্রের খবর, মেয়েটির মা জানিয়েছেন, তারা স্বামী-স্ত্রী দিনমজুরের কাজে বাইরে ছিলেন। তাদের ১১ বছরের মেয়ে বাড়িতে একাই ছিল এবং মেয়ে দুই বান্ধবীদের সঙ্গে রোজদিনের মতো খেলা করছিল । ঠিক তখনই প্রায় ৫৮ বছরের দাদু মেয়ের দুই বান্ধবীকে দোকানে খাবার জিনিষ আনতে পাঠিয়ে কুকর্ম করার চেষ্টা করে বলে অভিযোগ । মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে ধরে ফেলেন । জনাগিয়েছে গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী ।
