ফের পৈশাচিক ঘটনা রাজগঞ্জে, দুই নাবালিকাকে তুলে নিয়ে গণধর্ষণ, মৃত্যু হল এক নাবালিকার

Tuesday, September 08, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ, ৮ সেপ্টেম্বর: ফের পৈশাচিক ঘটনা রাজগঞ্জে। ব্লকের দুই নাবালিকাকে অপহরণ করে গণধর্ষনের অভিযোগ ওঠে প্রতিবেশী পাঁচ যুবকের বিরুদ্ধে । শুধু তাই নয়, এই ঘটনায় লোকলজ্জা থেকে বাঁচতে দুই নাবালিকা বিষ পান করে। তারমধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্যজন আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। ধৃতরা হল শিবু বিশ্বাস, মিলন বিশ্বাস ও চয়ন বর্মন। বাকি দুই অভিযুক্ত বাপি বিশ্বাস ও শিলন বিশ্বাস পলাতক।

এমন অমানুষিক ঘটনায় রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের নবগ্রামে। এলকায় শোক আর ক্ষোভ দেখা দিয়েছে।

নির্যাতিতার পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে , শুক্রবার নাবালিকা দুই বোন বাড়ির পাশে একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে পাঁচ যুবক তাদের তুলে নিয়ে পাশের একটি চা বাগানে বলপূর্বক ধর্ষন করে ।

সারারাত দুই নাবালিকা নিখোঁজ থাকার পর, পরের দিন ওই দুই নাবালিকা বাড়ি ফিরে এসেই ঘর থেকে বিষ নিয়ে পালিয়ে যায়। রবিবার এলাকার নদীর পাড় থেকে দুইজনকেই প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার একজনের মৃত্যু হয়। অন্যজন এখনো চিকিৎসাধীন।

খবর পেয়ে সিআই দীপোজ্জ্বল ভৌমিকের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া ঘটনাস্থলে পৌঁছায় অ্যাডিশনাল এসপি সন্দীপ মন্ডল এবং ডিএসপি প্রদীপ সরকার।

অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। দুই অভিযুক্ত পলাতক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে তল্লাশি অব্যাহত রয়েছে এবং ঘটনার তদন্ত করা হচ্ছে। ঘটনায় নিন্দা ছড়িয়েছে। রাজগঞ্জে একের পর এক এমন ঘটনা নিয়ে ব্যাপক ক্ষোভ এলকায়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator