করোনা আবহে প্লাজমা দান ও রক্তদান শিবির জলপাইগুড়িতে

Sunday, October 18, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
করোনা আবহে প্লাজমা দান ও রক্তদান শিবির জলপাইগুড়িতে। করোনা আবহে স্টুডেন্টস হেলথ হোম এর উদ্যোগে এবং স্বাস্থ্য দফতরের সহযোগিতায় স্বেচ্ছায় প্লাজমা দান ও রক্তদান শিবির অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। রবিবার জলপাইগুড়ি শহরের সমাজপাড়া সংলগ্ন স্টুডেন্টস হেল্ থ হোমে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে শিবিরের উদ্বোধন করেন জেলা মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক । উওরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রতিনিধিরা শিবিরের পরিচালনা করেন। এদিনের শিবিরে পুরুষ ও মহিলারা রক্তদান করেন। করোনা পরিস্থিতিতে হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সঙ্কট মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানান। শিবিরে উপস্থিত ছিলেন জেলা মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক, ডাক্তার পান্থ দাসগুপ্ত, ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার কল‍্যাণ মুখার্জি সহ অন্যান্যরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator