কোভিড পজিটিভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আক্রান্ত স্ত্রী মেলানিয়াও

Friday, October 02, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

আমেরিকাতে এমনিই করোনা ভাইরাসের প্রকোপ বেশি। এবার সেই করোনার কোপে পড়লেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পও করোনা আক্রান্ত। শুক্রবার সকালে ট্রাম্প নিজেই এই কথা ট্যুইট করে জানান। তিনি ট্যুইটারে লিখেছেন, “আজ রাতে মেলানিয়া এবং আমি কোভিড- ১৯ এর জন্য ইতিবাচক পরীক্ষা করেছি। আমরা তাত্ক্ষণিকভাবে আমাদের কোয়ারান্টাইন এবং পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করব।”

আগেই হোয়াইট হাউস ঘোষণা করেছিল যে সিনিয়র সহযোগী হোপ হিকস যিনি এই সপ্তাহে বেশ কয়েকবার ট্রাম্পের সাথে সফর করেছেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। তারপরই ট্রাম্পের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে ফিরে সাংবাদিকদের সাথে ট্রাম্পকে সর্বশেষ দেখা গিয়েছিল এবং সুস্থ বলেই মনে হয়েছিল।

ট্রাম্পের বয়স ৭৪ বছর, তিনি করোনা ভাইরাসের জেরে গুরুতর জটিলতা ও ঝুঁকির মধ্যে পড়তে পারেন। শুক্রবার ভোরে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে ট্রাম্পের চিকিত্সক বলেছেন যে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি হোয়াইট হাউসে “তাদের কোয়ারান্টাইনের সময়” থাকার পরিকল্পনা করছেন এবং মেডিকেল ইউনিট “একটি সজাগ নজরদারি বজায় রাখবে।”


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator