হাথরস ঘটনায় শাস্তি প্রদান শুরু, বিস্তারিত জানুন

Saturday, October 03, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
হাথরসে এক দলিত তরুণীকে ধর্ষণ এবং পরে খুন করার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল যখন গীতা দেশ তখন বারবারই বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সরকারের ওপর মানুষের রোষ গিয়ে পড়েছে। বারবার প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছে যোগী আদিত্যনাথের সরকারকে। তবে বেশি প্রশ্ন উঠেছে ভূমিকা নিয়ে। কেন পুলিশ তড়িঘড়ি নির্যাতিতার দেহ পুড়িয়ে দিল কেউ তা বুঝতে পারছে না।

তবে ইতিমধ্যেই স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে ফেলেছিলেন যোগী আদিত্যনাথ। সেই টিম রিপোর্টও দিয়ে দিয়েছে। আর তার ভিত্তিতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সাসপেন্ড করা হল এসপি সহ একাধিক পুলিশ কর্মচারীদের। এমনিতেই মিডিয়া এবং প্রধানমন্ত্রী দুদিক থেকেই চাপে রয়েছেন যোগী আদিত্যনাথ।

এই ঘটনার প্রতিক্রিয়ায় শুক্রবার যোগীর বক্তব্য ‘উত্তরপ্রদেশের সরকার মহিলাদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। উত্তরপ্রদেশে মা ও কন্যাদের ক্ষতি করার কথা যাঁরা চিন্তাও করবে, তাঁদের ধ্বংস অনিবার্য। তাঁদের এমন শাস্তি দেওয়া হবে যে, ভবিষ্যতে তা দৃষ্টান্ত হয়ে থাকবে।’

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator