খবরটি শুনুন
অডিও সংস্করণ
ট্রাক এবং ডাম্পারের মালিক ও ড্রাইভারদের পথ অবরোধ বেলাকোবা বটতলায়, মালিক ও ড্রাইভারদের দাবি, কোন কারন ছাড়াই বটতলা হইতে গেট বাজার পর্যন্ত রাস্তায় ট্রাক ও ডাম্পার গাড়ি গুলোকে চলাচল করতে বাধা দেয়া হচ্ছে, কোন কারন ছাড়াই ডাম্পার ট্রাক গাড়ি গুলোকে আটকানো হচ্ছে বলে দাবি ট্রাকচালক ও মালিকদের। যদিও এ বিষয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানান আমি কোন গাড়ি চালককে হয়রানি করিনি, এটি মুখ্যমন্ত্রীর নির্দেশ তিনি জানিয়েছিলেন গ্রাম অঞ্চলের রাস্তাগুলি দিয়ে যেন কোনো বড় ধরনের গাড়ি যাতায়াত না করে। কিন্তু এই বিরুদ্ধেই ট্রাকচালক ও মালিকেরা জানায় মুখ্যমন্ত্রীর কথায় সুযোগ নিয়ে বিধায়ক ট্রাক ও ডাম্পার গাড়ি গুলোকে চলাচল করতে বাধা দিচ্ছেন। রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় আরো জানায় বটতলা হইতে গেট বাজার পর্যন্ত যে রাস্তা সেই রাস্তার পরিস্থিতি খুব একটা ভালো না, কারণ বিগত কয়েক বছরেই অনেক দুর্ঘটনার সম্মুখীন হয় অনেক মানুষ। এবং এদিকে ট্রাক ও ডাম্পার চালক এবং মালিকরা জানায় এলাকায় প্রায় ২০০ ট্রাক মালিক রয়েছেন। মূলত তারা ওদলাবাড়ি থেকে বালি ও পাথর বহন করেন। কিন্তু ওই ট্রাক গুলিকে গেটবাজার-বেলাকোবা পাকা রাস্তায় চলাচল করতে বাঁধা দেওয়া হচ্ছে। এলাকার বিধায়ক খগেশ্বর রায় নানান অজুহাত দেখিয়ে ট্রাক চালকদের হয়রানি করছেন। পুলিশও ওই রাস্তায় মালবাহী ট্রাক চলাচল করতে দিচ্ছে না। ট্রাক মালিকেরা আরও বলেন, এলাকার ২০০ ট্রাক মালিক ছাড়াও ট্রাকের চালক ও শ্রমিক সহ প্রায় এক হাজার পরিবার ওই ব্যবসার উপর নির্ভরশীল।যদি ওই রাস্তায় ট্রাক চলাচল করতে না দেওয়া হয় তাহলে বিকল্প রাস্তার ব্যবস্থা করে দেওয়ার দাবি তোলেন তারা।
