খবরটি শুনুন
অডিও সংস্করণ
জলপাইগুড়ি : কোরোনার দাপটে এবার বড় ধরনের আঘাত হানতে পারে পুজোর দিনগুলোতে। এবারের পুজো বাঙালির কাছে এক কঠিন পরীক্ষা নিয়ে আসছে। শাস্ত্র থেকে স্বাস্থ্যবিধি মেনে পুজো। এবারের দুর্গাপুজো বাঙালির কাছে এক বড় চ্যালেঞ্জ ! একদিকে যেমন শাস্ত্র বিধি মেনে মায়ের আগমনের আচার অনুষ্ঠান করতে হবে, অন্যদিকে, তেমনই করোনার জেরে স্বাস্থ্যবিধিও মানতে হবে। সবমিলিয়ে করোনা পরিস্থিতির জেরে এবারের পুজো বাঙালির কাছে এক কঠিন পরীক্ষা নিয়ে আসছে।
শুক্রবার সন্ধ্যায় উত্তরবঙ্গের করোনার অফিসার অন স্পেশাল ডিউটি ডাক্তার সুশান্ত কুমার রায় জানান, এদিকে পুজো এগিয়ে আসার সাথে সাথেই বাড়ছে বাজারে প্রচুর ভিড়। তাই এবার পিপিই কিট পরে জলপাইগুড়ি শহরের বাজার ও শপিং মলগুলির সামনে পৌঁছে যাবেন স্বাস্থ্য কর্মীরা। সেখানেই র্যাপিড এন্টিজেন টেস্ট করে বাজার থেকে সরাসরি কোভিড হাসপাতাল বা সেফ হোমে পাঠানো হবে। আগামী দু দিনের মধ্যে পথে নামতে চলেছে জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তর।
