ধুপগুড়ির সোনাতলা হাটে পথ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু

Monday, October 05, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ফালাকাটা ব্লকের বালাসুন্দর এলাকায় সোমবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের পাঁচজনের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। ফালাকাটা-ধূপগুড়ি জাতীয় সড়কের উপর এদিন সকালে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার সকাল সাতটা নাগাদ বালাসুন্দর এলাকায় ডুডুয়া সেতুর বাঁকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ছোট চারচাকা গাড়ির। বাসের ধাক্কায় রাস্তার ধারের একটি নয়ানজুলিতে পড়ে যায় ছোট গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছোটো গাড়িতে থাকা পাঁচ আরোহীর। হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন।
সকালবেলা বিকট শব্দ শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরাই উদ্ধারকাজে হাত লাগান। বাসের ধাক্কায় ছোটগাড়িটি একেবারে চুরমার অবস্থা দেখে পুলিশ ও দমকলকে ফোন করেন তাঁরা। পুলিশ আসার আগেই অবশ্য গাড়ি থেকে মৃত পাঁচজনের দেহ উদ্ধা্র করা হয়। গুরুতর জখম দুজনকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে মৃতদের নাম, অভিজিৎ সরকার (৩৪), ঝুমা সরকার (২৮), হাবুল সরকার (৪০), বাসুদেব কর্মকার (৫০) ও প্রসেনজিৎ মহান্ত (২৯)। অভিজিৎ ও ঝুমা স্বামী-স্ত্রী। বাকিরা সবাই এঁদেরই নিকটাত্মীয়। শিলিগুড়িতে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন বলে জানা গেছে। সকালবেলা জাতীয় সড়ক ধরে তীব্র গতিতে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি বাস গাড়িটিকে ধাক্কা মারে। মৃত ও জখম সবাই আলিপুরদুয়ার শহরের শান্তিনগরের বাসিন্দা।

দুর্ঘটনার জেরে বালাসুন্দর এলাকায় প্রচণ্ড যানজট তৈরি হয়। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator