খুন হয়েছেন সুশান্ত সিং রাজপুত, বলছেন এইমসের ফরেনসিক বিশেষজ্ঞ দল

Friday, October 02, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু নিয়ে ঘনাল জটিল রহস্য। সম্প্রতি এইমসের এর একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল কে নতুন করে সুশান্তের ভিসেরা পরীক্ষা করতে দেওয়া হয়। সেই রিপোর্টে ইতিমধ্যেই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি ছিল বিষক্রিয়ায় মৃত্যু হয়নি সুশান্তের তবে আজ যা জানা গেল তা সত্যিই রহস্যজনক!

সুশান্তের গলায় যে গভীর দাগ ছিল তা থেকে কোনও ভাবেই চিকিৎসকেরা মেনে নিতে পারছেন না যে এটি আত্মহত্যার ফলে ঘটেছে।সূত্রের খবর, ফরেনসিক রিপোর্টে জানানো হয়েছে, এটি একটি খুনের ঘটনা। এ বিশেষজ্ঞরাই জানাচ্ছেন যদি সুশান্ত গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হতেন তবে গলার দাগ আরো উপরের দিকে থাকতো। ফলে বিষক্রিয়ায় মারা না গেলেও খুনের তত্ত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কিন্তু যে জায়গায় গভীর কালো দাগ ছিল, তা খুনের জন্যই হয়েছে। অর্থাৎ, তাঁকে শ্বাসরোধ করার তত্ত্বই এতে উঠে আসছে। এটি খুনের ঘটনা, তবে কুপার হাসপাতাল যেখানে সুশান্তের দেহের ময়নাতদন্ত হয়েছিল, সেখান থেকেই রিপোর্ট বিকৃত করার সম্ভাবনা দেখছেন চিকিৎসকেরা। কোনও বিষক্রিয়ার প্রমাণ না মিললেও, খুনের তত্ত্ব একেবারে উড়িয়ে দিতে পারছেন না এইমসের চিকিৎসকের দল।

সুশান্তের গলায় যেখানে কালো দাগ ছিল সেই দাগ নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। তাই ভিসেরা রিপোর্টে লেখা হয়েছে,আস্ফিক্সিয়া অর্থাৎ শ্বাসরোধের কারণে অভিনেতার মৃত্যু হয়েছে। পাশাপাশি, মৃত্যুর সময় কোনও ধস্তাধস্তিরও প্রমাণ মেলেনি বলে জানা যায়। এমনকি সুশান্তের নখের নীচে থেকেও সন্দেহজনক কোন প্রমাণ মেলেনি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator