খবরটি শুনুন
অডিও সংস্করণ
অকথ্য ভাষায় গালাগালি করে পাড়া প্রতিবেশিদের। তাদের নোংরা কথা কানে নেওয়া যায় না। ছোট বড় সকলের সামনে যাচ্ছে তাই ভাবে অনর্গল বাজে কথা বলে চলে তারা। এমনই অভিযোগে চিড়িয়াখানা থেকে বের করে দেওয়া হল পাঁচ টিয়া পাখিকে। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে। তাদের সম্প্রতি ভাষা শিক্ষার জন্য যথার্থ স্থানে পাঠানো হয়েছে।
পাঁচ টিয়ার নাম এরিক, জেড, এলসি, টাইসন এবং বিল্লি। চিড়িয়াখানার তরফে জানা গিয়েছে, এরা একসঙ্গে হলেই 'গুজগুজ ফুসফুস' করে আর জঘন্য ভাষায় গালাগাল করে। তারা যে কী কী বলে তা অবশ্য জানায়নি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
