জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি, আহত ২

Saturday, October 10, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
নাগরাকাটা, ১০ অক্টোবরঃ নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় চা বাগানের নন্দু মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল একটি চারচাকা ছোটো গাড়ি।এই ঘটনায় দুজন আহত হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি দ্রুত গতিতে বীরপাড়া থেকে বাগডোগরার উদ্দেশ্যে আসছিল।সেইসময় গাড়ির টায়ার ফেটে যায়।গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।ওই গাড়িতে চারজন ছিলেন।এর মধ্যে দুজন আহত হন।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator