‘Elf of Luck’- এর ছবি ফেসবুকে শেয়ার করলেই ভাগ্য পরিবর্তন? জানুন সত্য!

October 18, 2020
Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
এলফ হল একটা ছোট আকৃতির জীব যার সরু কান রয়েছে এবং যার রয়েছে ম্যাজিক্যাল পাওয়ার। যারা হ্যারি পটার বইটি পড়েছেন এবং সিনেমাগুলি দেখেছেন তারা সহজেই এলফ কী চিনে ফেলতে পারবেন। তাই এলফ অফ লাকের অর্থ হল ভাগ্য ফিরিয়ে দেবে এরকম ম্যাজিক্যাল ক্ষমতাসম্পন্ন একটি জীব। তবে এর একটু অন্যরকম গুরুত্বও আছে।বলা হচ্ছে যে এই এলফ অফ লাক আসলে ডেভিল, তারা ভগবানের দূত নয়। কিন্তু তারা আবার এভিল নয়। ডেভিল এবং এভিলের মধ্যে ফারাক রয়েছে। ডেভিল আপনার মনের খারাপ সত্ত্বাকে ধ্বংস করে এবং অন্যায় কারী কে সাজা দেয়। অন্যদিকে এভিল নিজেই শয়তান।

এই ডেভিলদের অ্যাঞ্জেল বা পরীও বলা হয়। আর এই বৃদ্ধা এভিল দমনের শক্তি রাখেন। তবে ফেসবুকে এই ছবি শেয়ার হচ্ছে অন্য কারণে। সকলেই ভাগ্য ফেরানোর আশায় যেভাবে এই ছবি শেয়ার করছে তাতে বোঝা যাচ্ছে যে, মানুষের নিজের ওপর আত্মবিশ্বাস কতটা হারিয়ে ফেলেছে। তাই এই অন্ধবিশ্বাসকে সকলে বিশ্বাসে পরিণত করতে পারেন !

করোনার জেরে স্বাস্থ্য ব্যবস্থা থেকে অর্থনৈতিক পরিকাঠামো যেভাবে ভেঙে পড়েছে তাতে মানুষ নিজের ভাগ্য ফেরার আশায় এই ছবি পাগলের মত শেয়ার করে যাচ্ছেন ফেসবুকে। সকলেই ভাবছেন যদি একটা ছবি পোস্ট করলেই ভাগ্য ফেরে, তবে করতে দোষ কোথায় !

কিন্তু সকলেই ভুলে যাচ্ছেন যে ভাগ্য কখনো পরিশ্রম ছাড়া ফেরে না। হ্যাঁ, এই ছবি শেয়ার করার পর হয়তো কাকতালীয় ভাবে আপনার জীবনের ভালো কিছু ঘটে যেতে পারেকিন্তু তার মানে এই নয় যে এই ছবিটিই আপনার ভাগ্য ফেরার কারণ। আপনি নিশ্চয়ই সেই ভাগ্য ফেরার জন্য খেটেছিলেন বা সময় দিয়েছিলেন।

একবার ভাবুনতো দেশের চিকিৎসক এবং নার্সরা যদি হঠাৎ করে বলে যে কাল থেকে আপনারা এই ছবিটা শেয়ার করতে শুরু করবেন, আমরা ডিউটি থেকে অব্যাহতি নিলাম, করোনা পালাবে। কী হবে বুঝতে পারছেন?

তাই নিজের প্রতি আস্থা রাখুন। কোনও অন্ধবিশ্বাসকে বাড়তে দেবেন না।নিজের জীবনের ভালো মুহূর্ত পোস্ট করুন, কোন অনুপ্রেরণামূলক কাহিনী পোস্ট করুন, নিজের সৃজনশীল কাজের ছবি পোস্ট করুন। দেখবেন মানসিক চাপ কমবে এবং আপনি নিজে থেকেই ভালো থাকা শিখে যাবেন।
Advertisement