দক্ষিণেশ্বর কালীমন্দিরে নিজের হতে পুজো দিলেন অমিত শাহ

Friday, November 06, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

পশ্চিমবঙ্গে স্বজন পোষনের রাজনীতি চলছে” রাজ্য সফরের দ্বিতীয় দিনে দক্ষিণেশ্বর কালীমন্দিরে পুজো দিয়ে এই কথাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে দক্ষিণেশ্বর কালীমন্দিরে পুজো দিতে আসেন অমিত শাহ। এদিন সকালে তিনি মন্দিরে নিজে হাতে পুজো দেন।

মায়ের আরতি করেন তিনি। শুক্রবার অমিত শাহ দক্ষিণেশ্বর কালীমন্দিরে উপস্থিত হলে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে তাঁকে বরণ করে নেওয়া হয়। এদিন অমিত শাহের মন্দির সফরকে কেন্দ্র করে দক্ষিণেশ্বর কালীমন্দির কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল।

অমিত শাহ দক্ষিণেশ্বর মন্দিরে থাকাকালীন নিরাপত্তার কারণে বাইরের অন্য কোনও দর্শনার্থীদের এদিন মন্দির চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এদিন অমিত শাহ বলেন “পশ্চিমবঙ্গে যে রাজনীতি চলছে বর্তমানে, সেটা স্বজন পোষনের রাজনীতি চলছে। সকল রাজ্যবাসীকে একজোট হয়ে নিজের নিজের কাজ নিষ্ঠার সাথে করে যেতে হবে তাহলে রাজ্যবাসী এই রাজনীতি থেকে মুক্ত হতে পারবেন। প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশ উন্নতির শিখরে যাতে পৌঁছাতে পারে সেই প্রার্থনাই আজ আমি মা কালির কাছে।’

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator