অবাক কাণ্ড! মাটি খুঁড়লেই মিলছে হীরে, শ’য়ে শ’য়ে মানুষ হাজির মাটি খুঁড়তে

Sunday, November 29, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

মাটি খুঁড়লেই উঠে আসছে হীরের টুকরো। এই ঘটনা নিয়ে শোরগোল পড়েছে সারা এলাকায়। হীরের লোভে শ’য়ে শ’য়ে মানুষ হাজির এলাকাতে। হয়েই চলেছে খননকার্য। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে মাটি খুঁড়ে কিছু মানুষ হীরের মতো কিছু পাথর পেয়েছেন। ভিডিও ভাইরাল হতেই আশেপাশের এলাকার মানুষও যোগ দিচ্ছেন এই মাটি খোঁড়ার কাজে। হীরে পাওয়ার জন্য প্রচুর মানুষের ভিড়ও জমেছে। এলাকা জুড়ে ছড়িয়েছে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডের মুন জেলার ওয়ানচিং গ্রামে। জানা জায়, চলতি সপ্তাহের শুরুর দিকে এই গ্রামের একটি টিলার উপরের জঙ্গল পরিষ্কার করতে গিয়ে স্ফটিকের মতো কিছু পাথর খুঁজে পান স্থানীয় বাসিন্দারা। এরপর এই খবর তাদের মুখ থেকেই গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। এরপর লোকমুখে এই কথা আশেপাশের এলাকাতেও চাউর হয়ে যায়। সকলেই মনে করতে থাকেন, ওই স্ফটিকের টুকরোগুলি আসলে হীরের টুকরো।


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator