তৃতীয়বার ডিভোর্স করছেন শ্রাবন্তী? রোশনের থেকে দীর্ঘদিন আলাদা কেন থাকছেন নায়িকা?

Tuesday, November 03, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বর্তমানে বলিউড থেকে টলিউড সব জায়গাতেই লেগেছে প্রেমের রং। একের পর এক বিয়ে থেকে এনগেজমেন্ট সবই হচ্ছে বিনোদন দুনিয়ার কলাকুশলীদের জীবনে। কিন্তু এবার সেখানেই শোনা গেল একটি খারাপ খবর। বেশ কিছুদিন ধরেই টলিউডে জোর গুঞ্জন চলছে যে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী এবং তার স্বামী রোশন সিং এর মধ্যে বিচ্ছেদ হতে চলেছে। পুজোর প্রায় আগে থেকেই গুজব ছিল যে, তাদের মধ্যে চিড় ধরতে শুরু করেছে এবং সাম্প্রতিক তথ্য থেকে নিশ্চিত করে বলা যায় যে সম্ভবত শ্রাবন্তী চ্যাটার্জী তৃতীয় বিয়েও ভাঙনের পথে।
ইতিমধ্যেই শ্রাবন্তী চ্যাটার্জী এবং রোশন সিং একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। রোশন নিজের প্রোফাইল থেকে শ্রাবন্তীর সমস্ত ছবি ডিলিট করে দিয়েছেন। শ্রাবন্তীর প্রোফাইলে তার নাম এখনও শ্রাবন্তী সিং থাকলেও তার প্রোফাইলে অনেক কষ্টে খুঁজে আগের বছর ২১শে সেপ্টেম্বর এর একটি ফটো পাওয়া গেল রোশনের সঙ্গে। অর্থাৎ শ্রাবন্তীও তার সঙ্গে রোশন এর সমস্ত ছবি ভিডিও ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দিয়েছেন।

আর এই বিতর্কে আগুনে ঘি ঢেলেছেন রোশন স্বয়ং। তিনি জানিয়ে দিয়েছেন যে, দশমীর প্রায় ১০ দিন আগে থেকেই তারা আলাদা থাকছেন। তবে আর কিছু রোশন এখনো পর্যন্ত বলেননি কিন্তু রোশনের কথা থেকে স্পষ্ট যে তাদের মধ্যে মনোমালিন্য চরম আকার নিয়েছে। এমনকি গোটা পুজোতে শ্রাবন্তীর স্বামীর থেকে আলাদা ছিলেন বলে জানা গিয়েছে।

শ্রাবন্তী এই বছর তাদের আবাসনের দুর্গা পুজোর সিঁদুরখেলা তে অংশগ্রহণ করেননি। সেই নিয়ে রোশনকে প্রশ্ন করতেই এই বিস্ফোরক উত্তরটি দেন যে তারা পুজোর আগে থেকেই আলাদা থাকছেন। যদিও এরপরে রোশন আর কিছু বলেননি সেরকম ভাবে তবে তাদের মধ্যে হঠাৎ কি হলো এই নিয়েই উঠছে প্রশ্ন।

সদ্য এক বছরে পা দিয়েছে রোশন এবং শ্রাবন্তীর বিয়ে। খুব বড় করে জাঁকজমক সহকারে এই বছর বিবাহবার্ষিকী আয়োজন করার পরিকল্পনা ছিল যুগলের কিন্তু করোনা পরিস্থিতিতে তা বাতিল হয়ে যায়। তবে শ্রাবন্তী এবং রোশনের জন্মদিন একই দিনে তাই সেই দিনটিকে তারা বড় করে পালন করেন। কিছুদিন আগে পর্যন্ত রোশনের নতুন জিমের উদ্বোধনে হাজির ছিলেন শ্রাবন্তী।

তাহলে মাঝে হঠাৎ কি হলো যে দু’জনেই সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে আনফলো করলেন এবং সমস্ত ছবি গায়েব করে দিলেন? শ্রাবন্তীকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিতে চাননি।

শ্রাবন্তীর এটি তৃতীয় বিয়ে। এর আগে পরিচালক রাজীব বিশ্বাস এর সঙ্গে তিনি দীর্ঘদিন বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের এক সন্তান রয়েছে, ছেলের নাম ঝিনুক তথা অভিমুন্য চ্যাটার্জী। ‌তারপর তাদের মধ্যে বিচ্ছেদ হয়।

এরপর সুপারমডেল ব্রজকিষাণ এর সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী এবং তাকে বিয়ে করেন।কিন্তু সেই বিয়েও এক বছর পরে ভেঙে দেন শ্রাবন্তী। আর তারপর রোশন সিংয়ের সঙ্গে আলাপ, প্রেম ও জমজমাট বিয়ের অনুষ্ঠান৷ দু’জনে একসঙ্গে ঘোরাফেরা, জিমে একসঙ্গে সময় কাটানো ও অন্যান্য বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দু’জনেই সোশ্যাল মিডিয়ায় দিতেন। কিন্তু হঠাৎ দু’জনের মধ্যে কী এমন ঘটলো যে দু’জনেই আলাদা থাকতে শুরু করেছেন? তবে কি আবার তৃতীয়বার ডিভোর্স করতে চলেছেন শ্রাবন্তী? এখন এই নিয়েই জল্পনা চলছে টলিপাড়ায়।
সূত্র: খবর24x7

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator