গর্বের মুহূর্ত! বাইডেনের ক্যাবিনেটে স্থান পেতে চলেছে দুই ভারতীয়, এদের মধ্যে অন্যতম এক বাঙালি পুত্র

Wednesday, November 18, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার ৪৬তম রাষ্ট্রপতি হতে চলেছেন জো বাইডেন। তবে এই নির্বাচনের পথ মোটেই মসৃণ ছিল না। নির্বাচনের ফলাফল নিয়েও হয়েছে বিস্তর জলঘোলা। কিন্তু অবশেষে সব বাঁধা পেরিয়ে রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন জো বাইডেন।

আগামী ২০শে জানুয়ারি তিনি রাষ্ট্রপতি পদের জন্য শপথ গ্রহণ করবেন। তার আগেই নিজের ক্যাবিনেট সাজানোয় ব্যস্ত বাইডেন। আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হলেও ওয়াশিংটন রাজনীতির অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে যে, দুইজন ভারতীয়-আমেরিকান বাইডেনের ক্যাবিনেটে স্থান পেতে পারেন। ইতিমধ্যেই উপ-রাষ্ট্রপতি হিসেবে ভারতীয়-আমেরিকান কমলা হ্যারিসকে বেছে নিয়েছেন তিনি। বাইডেনের মতে, তার ক্যাবিনেটে জাতি বর্ণ নির্বিশেষে সব মানুষের সমাহার হবে।

যে দুই ভারতীয়র নাম শোনা যাচ্ছে, তারা হলেন প্রাক্তন মার্কিন সার্জেন জেনারেল বিবেক মূর্তি ও অন্যজন হলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইআইটি বম্বের স্নাতক অরুণাভ মজুমদার। বিবেক মূর্তি পেতে পারেন স্বাস্থ্য ও মানব সেবা দফতরে সচিবের পদ ও অরুণাভ হতে পারেন শক্তি সচিব।
বর্তমানে মূর্তি বাইডেনের কোভিড অ্যাডভাইজরি বোর্ডের কো-চেয়ার হিসেবে কাজ করছেন। শক্তি সম্পর্কিত বিষয়ে বাইডেনের প্রধান উপদেষ্টা হলেন পেশায় মেকানিকাল ইঞ্জিনিয়ার অরুণাভ। এর আগে বিবেক মূর্তি সার্জেন জেনারেল হিসেবে ওহামার প্রশাসনে কাজ করেছেন।

অন্যদিকে, ১৯৮৫ সালে আইআইটি থেকে পাশ করার পর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে ১৯৮৯ সালে পিএইচডি করেন অরুণাভ। তারপর আর তাঁকে পিছনে ফিরে তাকিয়ে দেখতে হয়নি।

স্ট্যানফোর্ডে Jay Precourt Provostial Chair Professor হলেন অরুণাভ। স্ট্যানফোর্ডে শক্তি সংক্রান্ত যা যা কাজ হয়, সেটা নিয়ন্ত্রণ করে প্রিকোর্ট ইনস্টিটিউট ফর এনার্জি, যেটার কো-ডিরেক্টর তিনি।
২০০৯ সালে তৎকালীন আমেরিকার রাষ্ট্রপতি ওবামা তাঁকে Advanced Research Projects Agency – Energy (ARPA-E)-এর ফাউন্ডিং ডিরেক্টর হিসেবে মনোনীত করেন। ২০১২ পর্যন্ত তিনি সেই কাজেই বহাল ছিলেন। এরপর গুগলে ভাইস প্রেসিডেন্ট ফর ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করেন তিনি। পরে স্ট্যানফোর্ডে যোগ দেন। ওবামার সময় অরুণাভ যে বিভাগের দায়িত্বে ছিলেন, সেটাকে সমর্থন করে রিপাবলিকান ও ডেমোক্র্যাট, দুই দলই।

তাই সেনেটে জায়গা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। মার্কিন নিয়মে শুধু নিয়োগ হলেই হয় না, ১০০ সদস্যের সেনেটে সচিবদের কনফার্মও হতে হয়। তবে এই তালিকায় আরও অনেকেরই নাম আছে। শেষ অবধি বিবেক ও অরুণাভের ভাগ্যে শিকে ছেঁড়ে কিনা, তা সময়ই বলবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator