খবরটি শুনুন
অডিও সংস্করণ
বাংলার রাজনৈতিক মহলে শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা চলছিলই। এবার সেই জল্পনার কিছুটা হলেও অবসান হল। শুক্রবার মন্ত্রীত্বের পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। চিঠি দিয়ে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে। বিধানসভা ভোটের আগে রাজ্যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়েছিল অনেক দিন থেকেই। এর আগে নিজের জেড ক্যাটাগরি নিরাপত্তা ছেড়েছিলেন তিনি। এবার ইস্তফাও দিয়ে দিলেন।
Today at 1:05 pm a resignation letter of Mr. Suvendu Adhikari from office as minister addressed to Hon’ble Chief Minister has been forwarded to me.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 27, 2020
The issue will be addressed from constitutional perspective. pic.twitter.com/cxjF68uomH
শুভেন্দু চিঠিতে লেখেন, “রাজ্যের মানুষের সেবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।” এখন শুভেন্দু রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ও ট্যুইট করে জানিয়েছেন এই কথা। তবে মন্ত্রীত্ব ছাড়ার পর কোনও দলে যোগ দেবেন কিনা সেই নিয়েও শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক সূত্রের খবর, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন তিনি।
ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী শুভেন্দুর সঙ্গে তৃণমূলের অনেকেরই মনোমালিন্য চলছিল। যার জের দলীয় কর্মসূচীতেও যোগ দিতেন না তিনি। এদিকে আগামীল দিল্লি যাচ্ছেন শুভেন্দু। ফলে জল্পনা আরও বাড়ছে যে বিজেপির কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন তিনি। যদিও শুভেন্দু এতদিন ধরে এই বিষয়ে কিছুই স্পষ্ট করে জানাচ্ছিলেন না। সেই সঙ্গে তৃণমূলের নেতারা এমনই মন্তব্য করছিলেন যে, শুভেন্দুর পক্ষে আর তৃণমূলে থাকা যাবে না। এই বক্তব্যই সত্যি হল অবশেষে।
