ফের ৪৩ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার

Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
দেশের প্রতিরক্ষা এবং সার্বভৌমত্ব বজায় রাখতে আরও ৪৩ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র সরকার। তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারার অধীনে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক ওই চিনা অ্যাপগুলিকে আজ নিষিদ্ধ ঘোষণা করল। এই অ্যাপগুলোর মধ্যে WeWorkChina, Tubit, CamCard-এর মতো জনপ্রিয় অ্যাপ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভারতীয় ব্যবহারকারীদের জন্য এই অ্যাপগুলিতে অ্যাক্সেস আটকাতে নির্দেশ জারি করেছে মন্ত্রক। একটি বিবৃতিতে আজ জানানো হয়েছে, এই অ্যাপ্লিকেশন গুলো সম্পর্কে বিভিন্ন তথ্য যাচাই করে দেখা গেছে ওগুলো দেশের প্রতিরক্ষা, অখণ্ডতা, সুরক্ষা ও সার্বভৌমত্ব বজায় রাখছে না, তাই দেশের স্বার্থে এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে।

লাদাখ সীমান্তে ভারত-চিন উত্তেজনার রেশ ধরে এর আগে টিকটক, ইউসি ব্রাউজার সহ ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় পর্যায়ে পাবজি-সহ আরও ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্র। আজ ফের ৪৩টি অ্যাপ নিষিদ্ধ হল।
Advertisement