বিজেপিতে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা, শুভেন্দু’র বিজেপি যোগ নিয়ে জল্পনা বাড়ালেন কৈলাস বিজয়বর্গীয়

Sunday, November 22, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে যে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দেবেন বিজেপিতে। শুভেন্দু নিজেও সেই নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা বজায় রেখেছেন। মাঝে মাঝেই বিভিন্ন বিজেপি নেতারা বিষয়টিকে উস্কে দিয়েছেন। এবার জল্পনা উস্কে দিলেন বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

শনিবার শুভেন্দুর এলাকা পূর্ব মেদিনীপুরের রামনগরের স্টেশন সংলগ্ন মাঠে কৈলাস বিজয়বর্গীয় দাঁড়িয়ে বলে গেলেন শুভেন্দুর দলত্যাগ এখন সময়ের অপেক্ষা। যে মন্তব্যের ফলে এখন রাজ্য-রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে কারণ কৈলাস বিজয়বর্গীয়’র কথার গুরুত্ব অন্যরকম।

তার কথা অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। এরপরেই প্রশান্ত কিশোরকে একহাত নিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। বলেছেন, “বহিরাগত ভুয়ো সংস্থাকে দল চালানোর দায়িত্ব ‌দিয়েছেন দিদি।” এরপরেই বোমা ফাটিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। বলেছেন, “তৃণমূল এখন আর দিদির পার্টি নয়, মুকুল রায়ের পার্টি নয়। শুভেন্দুরও পার্টি নয়। শুভেন্দু এখন তৃণমূলকে বিদায় জানাতে তৈরি।”
আবার তৃণমূল এখন ঘোর বিপাকে। শুভেন্দুকে নিয়ে কী করবে দল তা নিয়ে রণনীতি ঠিক করতে শনিবারই বৈঠকে বসেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেখানেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দল। স্থির করা হয়েছে, শুভেন্দু নিজে থেকে দলত্যাগ না করে দলবিরোধী মন্তব্য করে গেলেও তাঁকে বহিষ্কার করা হবে না। উলটে দলে কোণঠাসা করে ফেলা হবে তাঁকে। পরে মন্ত্রীত্ব ও অন্যান্য পদও কেড়ে নেওয়া হবে।

বিধানসভা নির্বাচনের আগে এখন রাজ্য রাজনীতির পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ। সকলেই পরিবহন মন্ত্রীর দিকে তাকিয়ে আছেন তিনি কী পদক্ষেপ গ্রহণ করেন তা দেখার জন্য।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator