খবরটি শুনুন
অডিও সংস্করণ
এমনি সময় থেকে শুরু করে লক ডাউন পযর্ন্ত বিভিন্ন সময়ে মানুষের পাশে দাড়িয়েছে গ্রীন লাভার্স এনজিও। বস্ত্র বিতরণ, ত্রাণ সামগ্রী, সচেতনতা মূলক প্রচার, দুস্থদের সাহায্য সহ বিভিন্ন সামাজিক কাজ করতে দেখা গেছে তাদের। এবার তাদের সভাপতি সোমনাথ দত্তের জন্মদিন উপলক্ষ্যে এনজিয়োর পক্ষ থেকে প্রায় ২৫ - ৩০ দুস্থ পরিবারের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হল। সংস্থার সম্পাদক অশোক দাস জানান, আজ তাদের কাছে আনন্দের দিন। তাই সেই আনন্দ তারা কিছু অসহায় মানুষদের সাথে ভাগ করে নিলেন। এবং পরবর্তীকালে তারা আরও মানুষের পাশে দাড়াবেন।
