খবরটি শুনুন
অডিও সংস্করণ
দুঃস্থ পিতৃহীন মেয়ের বিয়েতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শালুগাড়ার রেঞ্জার সঞ্জয় দত্ত। সমস্ত খরচের পাশাপাশি কন্যাদানও করেন তিনি। দার্জিলিং মোড়, রাজীবনগরের বাসীন্দা দিপালী সাহা। স্বামীহারা দিপালী সাহা একটি ছোট্ট চায়ের দোকান চালিয়ে, তিন ছেলে-মেয়ে নিয়ে কোনওরকমে সংসার চালান।
এরই মাঝে বড় মেয়ে দিপালীর বিয়ে ঠিক হওয়াতে, চিন্তায় পড়েছিলেন তিনি। উচ্চমাধ্যমিক পাশ দিপালীর মা শেষে বন আধিকারিক সঞ্জয় দত্তের দ্বারস্থ হন। তার কথায়, পিতৃহারা মেয়ের বিয়ের সমস্ত খরচ জোগান দেন সঞ্জয় দত্ত।


