পাঁচটি ব্যাংক এটিএম তবুও ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন না, অভিযোগ বেলাকোবা বাসির

Sunday, November 29, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বড়তলা মিলি রয়েছে পাঁচটি রাষ্ট্রায়াত্ত ব্যাংকের এটিএম পরিষেবা, সেই ব্যাংক এটিএম অধিকাংশ দিন খারাপ নয় তো থাকে না টাকা ফলে নাজেহাল এটিএম গ্রাহকরা ।

এই বিষয়ে একাধিকবার বেলাকোর ব্যবসায়ী সমিতি থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষদের লিখিত অভিযোগ জানালেও এখনো কোনো সমাধান মিলেনি। মেয়ের বিয়ের জন্য টাকা তুলতে গিয়ে টাকা তুলতে পাননি বলে অভিযোগ শিকারপুরের বাসিন্দা তপন রায়ের। চিকিৎসার জন্য প্রয়োজন টাকা তোলার কিন্তু দুদিন ঘুরেও টাকা তুলতে পারেনি বলে অভিযোগ পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের নিবাসী বাদল কুমার মন্ডলের। 

এসম্পর্কে বেলাকোবা ব্যবসায়ী সমিতির সম্পাদক পার্থপ্রতিম পাল বলেন তার কাছে অভিযোগ এসেছে তিন দিন ধরে এটিএম পরিষেবা নেই, ইতিপূর্বে পাঁচটি ব্যাংকের এটিএম পরিষেবা নিয়ে তারা লিখিত অভিযোগ দায়ের করেছিলেন কিছুদিন ঠিকঠাক চলার পর বিয়ের মৌসুমে এইভাবে এটিএম পরিষেবা না থাকাতে ক্ষতিগ্রস্ত বিশেষ করে বিবাহের বর কন্যা দুই পরিবার সহ ব্যবসায়িরা। মঙ্গলবার ব্যাংক খুললেই সমিতির পক্ষ থেকে প্রতিটি ব্যাংকে লিখিত অভিযোগ দায়ের করবেন সমস্যার সমাধান না হলে ব্যাংকের সামনে ধর্নায় বসবেন বলে জানান।

এ সম্পর্কে এটিএমের ইঞ্জিনিয়ার সন্দীপ মালাকার বলেন জলপাইগুড়ি জেলা জুড়ে এটিএমের সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ চলছে আগামী এক সপ্তাহের ভিতরে সমস্ত এটিএম আপগ্রেডেশন হয়ে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান।


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator