খবরটি শুনুন
অডিও সংস্করণ
দীপাবলীর প্রাক্কালে প্রচুর বাজি উদ্ধার, গ্রেপ্তার দুই ,বসিরহাট পুলিশ জেলার বসিরহাট থানার পুলিশ আধিকারিক সুরিন্দর সিং এর নেতৃত্বে ! একদল পুলিশ গিয়ে ইটিন্ডা রোড ইছামতি ব্রীজের বোড ঘাট ও টাকি রোডের ত্রিমোহনী এলাকা থেকে দুই বাজি ব্যবসায়ীকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর বেআইনি শব্দবাজি থেকে আতশবাজি দুইজনকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ।
উদ্ধার প্রায় ৩৫ কেজি, উদ্ধার হওয়া বাজি যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা । এই নিয়ে গত ৪ দিনে প্রায় ৫০কেজি বেআইনি বাজি আটক করেছে বসিরহাট থানার পুলিশ।ধৃত দুই বাজি ব্যবসায়ীকে আজ শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।
