খবরটি শুনুন
অডিও সংস্করণ
গাজোল ব্লকের শাহাজাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জামতলা রাইস মিলের নিকট ৫১২ নম্বর জাতীয় সড়কে আজ রাত্রি আটটা নাগাদ একটি ভয়াবহ পথদুর্ঘটনায় ৩ জন যুবক ঘটনাস্থলেই মারা যান। জানা গেছে একটি জাইলো গাড়ি মালদা থেকে বালুরঘাট এর উদ্দেশ্যে যাচ্ছিলো, সেই সময় উল্টো দিক থেকে আসা তিনজন আরোহীসহ একটি মোটর বাইক দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা ঐ জাইলো গাড়িতে ধাক্কা মারে। বাইক আরোহী তিনজন ঘটনাস্থলে মারা যান। ঘটনাকে কেন্দ্র করে ৩০ মিনিট জাতীয় সড়কে যানচলাচল আটকে যায়। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন পৌঁছে নিহত ৩ জনকে গাজোল হাসপাতালে নিয়ে যান। এখনো পর্যন্ত মৃত তিন জনের পরিচয় জানা যায়নি।
