"বিমল গুরুং একজন আইনের চোখে দাগি অপরাধী" :বিনয় তামাং

Wednesday, November 04, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বিনয় তামাং বিমল গুরুং প্রসঙ্গে মুখ খুললেন বিনয় তামাং দাবি করেন বিমল গুরুং একজন আইনের চোখে দাগি অপরাধী তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় বিভিন্ন মামলা রয়েছে বেআইনি অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে।

বিনয় তামাং এর পিতৃবিয়োগের একমাস পর বাড়ি থেকে বেরিয়ে কলকাতার ছুটে আসেন মুখ্যমন্ত্রীর ডাকে বৈঠকের জন্য এবং বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় একসময়ের সহযোগী গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংয়ের বিরুদ্ধে তোপ দেগে বললেন এই কথাগুলি।

বিমল গুরুং ফিরে আসতে চাইলে ও পাহাড়ের মানুষ তাকে চাইছে না বলে বিনয় তামাং দাবি করেন।
তিনি বলেন, পাহাড়ের শান্তি ও শৃঙ্খলার পরিবেশ রয়েছে, পাহাড়ের মানুষ অশান্তি সৃষ্টি পছন্দ করে না।এই অবস্থায় পাহাড়ের উন্নয়ন যোগাযোগ শিল্প বাণিজ্য পর্যটনের পরিমণ্ডলকে আরো ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দিতে আগ্রহী আমরা। মঙ্গলবার সল্ট লেকের গোর্খা ভবনে বিনয় তামাং সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেছেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator