বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Thursday, November 12, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদেররাজ্য বিজেপি সভাপতি তথা মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বিজেপি নেতা কর্মীরা ।

দিলীপ ঘোষ ও বিজেপি নেতা উইলসন চম্প্রমারি আলিপুরদুয়ারের জয়গাঁও সভা করতে যাওয়ার সময় তার গাড়িতে তৃণমূলের কর্মীরা আক্রমণ করে তার গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি হয় অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

তারি প্রতিবাদ জানিয়ে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তারক ঘোষের নেতৃত্বে কয়েকশো বিজেপি নেতা কর্মীরা আজ বসিরহাট টাকি রোড হাসনাবাদ বনবিবি সেতু এই সমস্ত বিভিন্ন এলাকায় বিজেপির পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ।
বসিরহাট জেলাল সাংগঠনিক জেলার সহ সভাপতি সুকল্যাণ বৈদ্য তিনি বলেন , পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে, তার উপর বিহারের নির্বাচন এবং অন্যান্য কয়েকটি রাজ্যে উপ নির্বাচনে বিজেপির ফলাফল দেখে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে । তাই আজ তারা রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণ করছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator