খবরটি শুনুন
অডিও সংস্করণ
রিপাবলিক টিভির চিফ এডিটর অর্ণব গোস্বামীর গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য এদিন সকালে ইন্টিরিয়র ডিজাইনারের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অর্ণব গোস্বামী গ্রেপ্তার হতেই আসরে নামল বিজেপি।
কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করতে শুরু করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং মুখপাত্র সম্বিত পাত্র। একের পর এক টুইটে নাড্ডা বলেন, ‘অর্ণব গোস্বামীকে যেভাবে হেনস্তা করছে মহারাষ্ট্র সরকার, তাতে বাক্স্বাধীনতায় বিশ্বাসীরা অত্যন্ত ক্ষুব্ধ। সোনিয়া–রাহুলের বিরোধিতা করলে কী পরিনতি হয়, তা ফের বুঝিয়ে দেওয়া হল।’
ঘটনাটিকে ‘লজ্জাজনক’ মন্তব্য করে নাড্ডা বলেন, ‘দেশে জরুরি অবস্থা জারি করার জন্য ইন্দিরা গান্ধীকে ক্ষমা করেনি এই দেশ। সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য রাজীব গান্ধীকেও ক্ষমা করেনি। এবার সাংবাদিকদের শায়েস্তা করতে সোনিয়া–রাহুলের রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ মেনে নেবে না এই দেশ।’
সম্বিত পাত্র বলেন, ‘ইতালির মতো মাফিয়া রাজ চলছে মহারাষ্ট্রে। এই ঘটনা শুধু একজন সাংবাদিকের গ্রেপ্তারই নয়, বাক্–স্বাধীনতা এবং মত প্রকাশের ওপর আঘাত। মাফিয়ারা চায় সংবাদমাধ্যম তাদের কথা মেনে চলবে। তা না হলেই নেমে আসে আক্রমণ।’
