প্রয়াত হলেন মারাদোনা, হৃদরোগে প্রয়াত ফুটবলের ঈশ্বর

Wednesday, November 25, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
পরলোক গমন করলেন ফুটবলের ঈশ্বর। আজ মাত্র ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দিয়েগো মারাদোনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অনুসারে জানা গিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট এর কারণে তার মৃত্যু হয়েছে।

মাত্র দুই সপ্তাহ আগেই তার মাথায় একটি সার্জারি করা হয়েছিল। সার্জারির মাত্র দুই সপ্তাহের মধ্যেই নিজের বাড়িতেই হূদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ফুটবলের জাদুকর। আচমকাই দুঃসংবাদের বিশ্ব জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কেউই বিশ্বাস করতে পারছেন না যে আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার আর বেঁচে নেই।

নাপোলি বার্সেলোনা বোকা যুনিয়রস ইত্যাদি ফুটবল ক্লাবে খেলা এই ছোটখাটো মানুষটিকে সারা বিশ্বজুড়ে সকলেই ভালোবাসতেন তার ফুটবল খেলার প্রতিভার জন্য। মূলত তার জন্যই ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

পরে ড্রাগ এবং মদ্যপানে আসক্ত কারণে বিতর্কে জড়ান মারাদনা এবং পারিবারিক সমস্যাও তাকে জর্জরিত করে রেখেছিল। তবে সবকিছু ছাপিয়ে তার ফুটবল প্রতিভাকেই মানুষ সোনালী অক্ষরের নিজের মনে লিখে রেখেছে। আজ আচমকাই তাঁর মৃত্যু সংবাদে শোকস্তব্ধ গোটা বিশ্ব। যেখানেই থাকুন ভালো থাকুন ফুটবলের ঈশ্বর!

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator