মোদীর সঙ্গে বৈঠকে বসবেন, নিজের বাঁকুড়া সফর বাতিল করলেন মমতা

Sunday, November 22, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জীবনযাত্রা এখন নিউ নর্মাল হলেও রাজ্যে এখনও রয়েছে করোনার প্রকোপ। আর ভ্যাকসিনই করোনা থেকে বাঁচার একমাত্র সমাধান হতে পারে। সেই কারণে মঙ্গলবার নবান্নে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার মূল বিষয় হবে করোনা ভাইরাসের ভ্যাকসিন। এই ভ্যাকসিন কীভাবে স্বাস্থ্যকর্মী থেকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হবে তার প্ল্যান করতেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও। আর এই বৈঠকের জেরেই মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফর বাতিল হয়েছে। ঠিক ছিল সোমবার তিন দিনের জন্য বাঁকুড়া সফরে যাবেন তিনি।

কিন্তু তা বাতিল করে আজ রবিবার একদিনেরই সফরের উদ্দেশ্যে রওনা হলেন মুখ্যমন্ত্রী। রবিবার বিকেলে বাঁকুড়ায় পৌঁছে মুখ্যমন্ত্রী রাতে মুকুটমণিপুরে সেচ দফতরের বাংলোয় থাকবেন। বলা বাহুল্য, নভেম্বর মাসের শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকুড়া সফরে এসেছিলেন। সেখানে তিনি দলীয় কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছু সাংগঠনিক বৈঠকও করেন। তারপরই এদিন মমতা যাচ্ছেন বাঁকুড়া। মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার মানুষকে হাতে রাখতেই এই পরিকল্পনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, সোমবার খাতড়ায় মুখ্যমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

প্রথমে দলের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বাঁকুড়ার রবীন্দ্রভবনে বৈঠকে করবেন। এছাড়াও প্রশাসনিক বৈঠকের পর প্রশাসনিক সভাতেও যোগ দেবেন তিনি। খাতড়ার সিধো‌–কানহো স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এই প্রশাসনিক সভা করবেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর জেলা সফরকে ঘিরে বেশ কিছু ভিত্তিহীন খবর ছড়াচ্ছে। যদিও এদিন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সফরের জেরে বাঁকুড়ায় থাকা পর্যটকদের কোনও রকম সমস্যায় পড়তে হবে না।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator