প্যান কার্ডের এই কাজটি করেছেন? করলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

November 05, 2020
Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
আপনার কি একাধিক প্যান কার্ড আছে? তাহলে এবার আপনাকে দিতে হতে পারে মোটা টাকা জরিমানা‌‌। এবং আপনার বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ। কোনো কারণবশত হোক কিংবা কোনো ভুল কারণ যদি একের বেশি প্যান কার্ড আপনার তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে এখনি সেটিকে জমা করে দিন।কারণ একাধিক প্যান কার্ড থাকলেই এবার কড়া ব্যবস্থা নেবে কেন্দ্র। আপনার জরিমানা হতে পারে ১০ হাজার টাকা পর্যন্ত। প্যান কার্ড জমা করতে গিয়ে ভয় পাবেন না। জমা করলে বরং আপনি জরিমানার হাত থেকে বেঁচে যাবেন।

কীভাবে জমা করবেন অতিরিক্ত প্যান কার্ড? আপনি অনলাইন বা অফলাইনে দুটি পদ্ধতিতেই এই প্যান কার্ড জমা করতে পারেন। এজন্য আপনাকে এনএসডিএল এর ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে চেঞ্জ প্যান কার্ড অপশন এ ক্লিক করবেন। যে প্যান নম্বর আপনার অরিজিনাল, সবার উপরে সেটি লিখুন। এ পাশাপাশি যে নম্বরটি আপনি বাতিল করতে চান সেটির কপি ফর্মের সঙ্গে জুড়ে দেবেন। অতিরিক্ত প্যান কার্ডের নম্বরটি ১১নং বক্সে লিখুন।

এমনও হতে পারে যে আপনি বাতিল হয়ে যাওয়া প্যান কার্ড ব্যবহার করছেন তখনও কিন্তু আপনার ১০ হাজার টাকা জরিমানা হতে পারে।এছাড়াও বর্তমানে প্যান কার্ড এবং আধার কার্ডের মধ্যে লিঙ্ক থাকা বাঞ্ছনীয় সেটি না হলে ‘১৩৯এ’ ধারায় বাতিল হয়ে যাবে প্যান কার্ড। যদি প্যান কার্ডের লিঙ্ক আধার কার্ডের সঙ্গে করা না থাকে তাহলে অনলাইনে আইটিআর ফাইল করা কঠিন হয়ে যাবে এবং আইটি রিটার্নেও সমস্যা হবে। কোন আর্থিক লেনদেন করতে গেলে ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হবেন।

বর্তমানে বিভিন্ন ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হয়েছে প্যান কার্ড ।তাই আপনার প্যান কার্ডের এই সমস্যাগুলি থাকলে অবিলম্বে তা মিটিয়ে নিন ভবিষ্যতে বড় ঝামেলার হাত থেকে বাঁচার জন্য।
Advertisement