হার মানতে নারাজ ট্রাম্প, এখনও বলছেন ‘সময়ই সব বলবে’

Saturday, November 14, 2020
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
মানতে গিয়েও ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে নিজের পরাজয় স্বীকার করছেন না রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক বৈঠকে এখনও বলে চলেছেন, ‘সময়ই সব বলবে।’
শুক্রবার হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘নীতিগত ভাবে আমরা লকডাউনে যাব না। আমি তো কখনই যাব না। এই প্রশাসন লকডাউনে যাবে না।’

এর পর তিনি বলেন, ‘আশা করি, ভবিষ্যতে যা-ই হোক না কেন, কে জানে কোন প্রশাসন ক্ষমতায় আসবে, মনে হয় সময়ই তা বলবে, তবে আমি আপনাদের বলতে পারি যে, এই প্রশাসন কখনও লকডাউনে যাবে না।’


নিজের বক্তব্য শেষ করে একপাশে সরে দাঁড়ান ট্রাম্প। তাঁর পরে অন্যান্য বক্তারা কোভিড পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগের কথা বলেন। এখনও পর্যন্ত আমেরিকায় অতিমারীতে মারা গিয়েছেন ২,৪৩,০০০ এর বেশি মানুষ।

হোয়াইট হাউস রোজ গার্ডেনে সাংবাদিক বৈঠক সেরে ফিরে যান ট্রাম্প, যদিও সাংবাদিকরা তাঁকে ‘নির্বাচনে কখন নিজের পরাজয় স্বীকার করবেন’ প্রশ্ন করলে তার উত্তর দেননি প্রেসিডেন্ট।

গত ৫ নভেম্বর নির্বাচনে জয়লাভ করেছেন বলে মিথ্যা প্রচার করেন ট্রাম্প। সেই সঙ্গে ভোটে রিগিংয়ের অভিযোগও তিনি তোলেন।


শুক্রবারই মার্কিন সংবাদমাধ্যম জানিয়ে দিয়েছে, জর্জিয়ায় জয়ী হয়েছেন জো বাইডেন। ইলেকটোরাল কলেজে তিনি পেয়েছেন ৩০৬টি ভোট, যেখানে ট্রাম্পের সংগ্রহে মাত্র ২৩২টি ভোট গিয়েছে। সূত্র

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator